বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে যা বললেন মুস্তাফিজ-শান্ত

অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে যা বললেন মুস্তাফিজ-শান্ত

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ দল। যেখানে বল হাতে দুই ম্যাচেই কার্যকারী ছিলেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্তও। 

আজ বৃহস্পতিবার সিরিজ জয়ের পর শান্ত বলেছেন, ‘এই সিরিজে আমরা যেভাবে খেলেছি সেটাতে আমরা অনেক সাহসের পরিচয় দিয়েছি। কয়েক মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমাদের খেলাটা উন্নতি করার চেষ্টা করছি। আমরা যেভাবে খেলেছি, দারুণ ব্যাপার।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জিতে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দলের অংশ হতে পেরে আমি গর্বিত। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারব না। অস্ট্রেলিয়াকে সিরিজ হারানো দারুণ একটা অনুভূতি।’

পরে মিরাজের ইনজুরির খবর জানিয়ে শান্ত বলেন, ‘মিরাজ এমনিতে ভালো আছে। আজকে রাতে আমরা পর্যবেক্ষণ করব। তবে আপাতত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

ম্যাচসেরা ক্রিকেটারের পুরস্কার নিতে এসে মুস্তাফিজ বলেন, ‘আমার শরীর এমনিতে ভালো। ফাস্ট বোলারদের শরীরে তো একটু সমস্যা থাকবেই। আমি পুরান বলে বোলিং করতে পছন্দ করি। এবার দলের প্রয়োজন ছিল নতুন বলে বোলিং করা, আমি সেটাই করেছি।’

এসএইচ/আইএইচ