বিজ্ঞাপন

তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়

তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়

স্মরণীয় ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে এরই মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। তানজিদের পর ফিরে গেছেন সাইফ হাসান। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৫ রান। 

চট্টগ্রামে ব্যাট করতে নেমে ধীরলয়ে শুরুটা করেছিলেন দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ক্যাচ তুলে দেন তানজিদ হাসান। জনসনের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচ গেছে বার্টলেটের হাতে। ৯ বলে ১০ রান এসেছে তার ব্যাট থেকে। 

তানজিদের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাইফ হাসানও। ম্যাট রেনশর বলে তুলে মারতে গিয়ে মিচেল মার্শের হাতে সহজ ক্যাচ দিয়েছেন ১৪ বলে ২০ রান করা সাইফ।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এফআই