বিজ্ঞাপন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

৬৩ বল হাতে রেখেই বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

৬৩ বল হাতে রেখেই বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ছেলেদের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ নারী দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুতে ব্যাট করতে নেমে একশ রানের আগেই গুটিয়ে যায় জ্যোতির দল। জবাবে টাইগ্রেস বোলারদের উড়িয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

বুধবার লিডসে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে অজি বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি লাল-সবুজের দল। অধিনায়ক জ্যোতির ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ৬৩ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশি বোলারদের পাত্তাই দেয়নি অ্যালিসা পেরিরা। মারুফাদের ওপর শুরু থেকেই চড়াও হতে থাকেন জর্জিয়া বোল ও বেথ মনি। তবে দলীয় ৩১ রানের মাথায় ভাঙে অজিদের ওপেনিং জুটি। মনিকে রিতুর ক্যাচ বানিয়ে ইনিংসের একমাত্র উইকেটটি শিকার করেন মারুফা।

১০ রানের মাথায় মনি বিদায় নিলেও আক্রমণে চালিয়ে যেতে থাকেন বোল ও পেরি। শেষ পর্যন্ত বোলের অপরাজিত ৪৫ ও অ্যালিসা পেরির ১৯ রানে ৯.৩ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে টানা ৬ ম্যাচে অপরাজিত থাকল অজিরা।

এদিকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৭ রানের মধ্যেই দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারকে হারিয়ে ফেলে টাইগ্রেসরা। ২৭ রানে ৫ম উইকেটের পতন ঘটলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে বাংলাদেশ।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৭ বলে ২৭ এবং রিতু মনি করেন ২৬ বলে ১৬ রান। এই দুই ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শুরুর ধস আর জ্যোতিদের খোলসবন্দী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রান করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পান কিম গার্থ, সোফি মলিনাক্স ও এলিসা পেরি।

এসএইচ/আইএইচ