উইকেটে এসেই শট খেলেছেন সৌম্য সরকার। ফলে তানজিদ তামিমের বিদায়ে প্রভাব পড়েনি রান রেটে। একই গিয়ারে ব্যাটিং করছেন সাইফ-সৌম্য জুটি। তাতে পাওয়া প্লেতে ৭২ রান তুলেছে বাংলাদেশ।
৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৭২ রান। জয়ের জন্য টাইগারদের আরো প্রয়োজন ৮৪ বলে ১২৫ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় বাংলাদেশের। দুই প্রান্ত থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তামিম। ম্যাট রেনশোকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ৩০ রান করেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি।
এর আগে চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন রানা, সাকলাইন ও মুস্তাফিজ।
এইচজেএস
