বিজ্ঞাপন

জিম্বাবুয়ে সিরিজে লিটনকে পাওয়ার অপেক্ষা আরও বাড়ল

জিম্বাবুয়ে সিরিজে লিটনকে পাওয়ার অপেক্ষা আরও বাড়ল

চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে পায়ের চোটে পড়েছিলেন লিটন কুমার দাস। যে কারণে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামা হয়নি এই ক্রিকেটারের। এরপর জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান লিটন। ওয়ানডে সিরিজের শুরুতেও তার ফেরার সম্ভাবনা কম।

লিটনের চোটের অগ্রগতি নিয়ে কথা বলেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘লিটন বর্তমানে বাম পায়ের কাফ মাসলের চোটে ভুগছেন এবং সেটি এখনও গ্রেড ওয়ান পর্যায়েই রয়েছে। সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এরই মধ্যে তার দুই সপ্তাহ পার হয়ে গেছে।’

তিনি আরও জানান, ‘ইনশাআল্লাহ, আমরা আশা করছি তিনি তিন সপ্তাহের মধ্যেই পুরোপুরি সেরে উঠবেন’ তবে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছেন বায়েজিদ। যদিও দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়ার আশা দেখছে টিম ম্যানেজমেন্ট।

জাতীয় দলের এই ফিজিও বলেন, ‘যদি তিনি ফিটনেস টেস্ট এবং অন্যান্য সব প্যারামিটারে উত্তীর্ণ হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তিনি দলের জন্য অ্যাভেইলেবল থাকবেন।’

এসএইচ/এএইচএস