বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে যা বললেন বাশার

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে যা বললেন বাশার

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে শোচনীয় পরাজয় দেখেছে বাংলাদেশ দল। ইনিংস ও ৮৫ রানে হেরেছে টাইগাররা। যদিও এই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। তাতে তাসকিন, নাহিদ, মিরাজদের নিয়মিত মুখরা জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছিলেন বিশ্রাম।

আবার চোটের কারণে খেলতে পারেননি নিয়মিত ব্যাটার লিটন দাস। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক করানো হয়েছে তাওহীদ হৃদয় ও অমিত হাসানকে। তবে এসব বিষয়কে পরীক্ষা-নিরীক্ষা হিসেবে দেখতে নারাজ প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

বিভিন্ন ফরম্যাটে দলের পরিবর্তন ও পরীক্ষা-নিরীক্ষার প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওয়ানডেতে আমরা কোনো পরিবর্তন করিনি। টেস্টেও তো খুব বেশি পরিবর্তন করিনি। ব্যাটিং আগের মতোই ছিল। নিয়মিত ব্যাটারদের মধ্যে শুধু লিটন ইঞ্জুরির কারণে খেলতে পারেনি।’

এদিকে তাসকিন ও নাহিদকে সব ম্যাচে খেলানো যাবে না জানিয়ে বাশার বলেন, ‘তাসকিন-নাহিদকে সব টেস্ট খেলাতে পারব না। যে বোলাররা খেলেছে তারা স্কোয়াডেরই অংশ। এবাদত, নাঈম, খালেদ ওরা টেস্ট স্কোয়াডেরই অংশ, সবসময় টেস্ট খেলে। খুব বেশি নতুন খেলোয়াড় টেস্টেও নেওয়া হয়নি।’

এসএইচ/আইএইচ