বিজ্ঞাপন

ফিরলেন হৃদয়, লড়াই করছেন সোহান

ফিরলেন হৃদয়, লড়াই করছেন সোহান

১৭ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান। দুজনে মিলে ৪৯ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন। ৫৮ বলে ২৫ রান করে হৃদয় ফেরার পর উইকেটে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। শুরুতেই বড় শট খেলতে গিয়ে ৭ বলে ৩ রান করে ফেরেন তিনি।

২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৪ রান। জয়ের জন্য বাকি ২৯ ওভার থেকে করতে হবে আরো ৬৮ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাজে শুরু বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন তানজিদ হাসান তামিম। এক বাউন্ডারিতে ৬ বলে ৮ রান করেছেন তিনি। ব্যর্থ আরেক ওপেনার সৌম্য সরকারও। ১০ বল খেলে ৬ রান এসেছে তার ব্যাট থেকে। 

দুই ওপেনারের দ্রুত বিদায়ে বাড়তি দায়িত্ব ছিল নাজমুল হোসেন শান্তর কাঁধে। তবে অভিজ্ঞ এই ব্যাটার দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। উল্টো দলের বিপদ বাড়িয়েছেন। ৭ বল খেলে ৩ রান করেছেন তিনি।

এইচজেএস