বিজ্ঞাপন

বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের, চাপে জিম্বাবুয়ে

বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের, চাপে জিম্বাবুয়ে

সিরিজের প্রথম দুই ম্যাচের মতো আজও ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। হারারো স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩৩ ওভার শেষে ৫ উইকেটে ১০৮ রান। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। মাত্র ৬ রান করে ফিরে যান ওপেনার ব্রায়ান বেনেট। বেন কারেনও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি আউট হন মাত্র ২ রান করে।

সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় স্বাগতিকরা। ক্রেইগ আরভিন ২০ বল খেলে করে করেন মাত্র ৫ রান। তাতে ১৩ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৭ রান।

বিপর্যয়ের মুখে দলকে টেনে তোলার চেষ্টা করেন ওয়েসলি মাধেভেরে ও ইনোসেন্ট কাইয়া। দুজন মিলে ধীরে ধীরে চাপ সামাল দিয়ে জুটি গড়ে তুলছিলেন। তবে সেই জুটি বড় হওয়ার আগেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তার খাটো লেংথের বল পুল করতে গিয়ে টপ এজ হয়ে ফেরেন কাইয়া। সাজঘরে ফেরার আগে ২৫ রান করেন এই ব্যাটার।

ছয়ে নেমে ব্যর্থ সিকান্দার রাজাও। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৫ বলে ১১ রান করে ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

এসএইচ/এইচজেএস