বিজ্ঞাপন

লিটনের পরিবর্তে বিদেশি লিগে সুযোগ পেতে যাচ্ছেন যে বাংলাদেশি

লিটনের পরিবর্তে বিদেশি লিগে সুযোগ পেতে যাচ্ছেন যে বাংলাদেশি

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না লিটন দাসের। তিনি নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন টুর্নামেন্ট থেকে। মূলত চোটের কারণেই খেলা হচ্ছে না তার। এলপিএলে লিটনকে দলে ভিড়িয়েছিল গল গ্যালান্টস।

লিটনের বদলি হিসেবে গল আলোচনা চালাচ্ছে বাংলাদেশের আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের সঙ্গে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই তার সঙ্গে চুক্তি করতে পারে গল।

এর আগে এলপিএল খেলার জন্য পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছিলেন লিটন। এজন্য জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলেও ছিলেন না লিটন। তবে চোটের কারণে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন। এমনকি অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সবকিছু পরিবর্তন করে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, পরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এসএইচ/এমএমএম