বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে যা বললেন রাজা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে যা বললেন রাজা

টেস্ট এবং ওয়ানডে সিরিজে সফলভাবে জিতেছে জিম্বাবুয়ে দল। বাংলাদেশকে একদমই পাত্তাই দেয়নি স্বাগতিকরা। তবে আগের দুই সিরিজ ভুলে বাংলাদেশের এবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামবে রোডেশীয়রা। আগামীকাল অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। তার আগে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানালেন নিজের অভিমত।

ওয়ানডে টেস্টের জয় নিয়ে রাজা বলেন, ‘অবশ্যই (এই জয়গুলো) দলের মাঝে অনেক আনন্দ এবং আত্মবিশ্বাস এনে দিয়েছে। বিশ্বকাপের পর ওয়ানডে এবং টেস্টের জয় আমাদেরকে আরও বিশ্বাস এনে দিয়েছে। যেকোনো দলের বিপক্ষেই আমরা জিততে পারি। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নামাটা দারুণ ব্যাপার, বাংলাদেশের মত অনেক ভালো কোনো দলের বিপক্ষে।’

‘আমরা সিরিজে মাঠে নামতে মুখিয়ে আছি। আশা করছি, দুই দলের মাঝে ভালো লড়াই হবে। দুই দেশই দারুণ ব্র্যান্ডের ক্রিকেট খেলে এবং সবাই আশা করছে দারুণ উত্তেজনাপূর্ণ ক্রিকেট হবে। ইনটেনসিটি অবশ্যই বেশি থাকবে। আমাদের দলের বেশ ভালো কালচার আছে। চেষ্টা করতে হবে এটাই যেন ধরে রাখতে পারি। দারুণ উত্তেজনাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে।’

পরে নিজের অধিনায়কত্ব নিয়ে রাজা বলেন, ‘যেকোনো দেশকে নেতৃত্ব দিতেই যেকোনো অধিনায়ক গর্বিত হবেন। তবে এখানে দায়িত্বের ব্যাপারও আছে। আমিও খুশি যে আমার ওপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বের জন্য আস্থা রাখা হয়েছে। আমি জানি আমার দায়িত্বটা কোথায়। আমিও চেষ্টা করে যাচ্ছি দল এবং দেশকে আমার সেরাটা দিয়ে যাওয়ার। আশা করছি সেভাবে ফলও আসবে।’

এসএইচ/এমএমএম