বিজ্ঞাপন

বাংলাদেশকে সিরিজ জেতাতে চান রাব্বি

বাংলাদেশকে সিরিজ জেতাতে চান রাব্বি

হার দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেরাটা দেওয়ার কথা জানালেন ইয়াসির আলি রাব্বি।

তিনি বলেন, 'আমরা সবাই চেষ্টা করছিলাম যার যার জায়গা থেকে নিজের সেরাটা দেওয়ার। টিমের বন্ডিং, স্পিরিট মাথায় নিয়েই সবাই নেমেছিল- আমরা বাংলাদেশের জন্য খেলব, বাংলাদেশকে জেতাব। বেশিরভাগ ছেলের মাথায় ঐ জিনিসই ছিল।'

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামার আগের দিন অবশ্য অনুশীলন করেনি দল, 'যেহেতু অনেকদিন ধরে খেলছি, আজ তেমন কিছু ছিল না। শুধু জিম ও রিকভারি সেশন হয়েছে যেটা আগামীকালের ম্যাচে আরেকটু ভালো করতে উজ্জীবিত করতে পারে।'

সিরিজ জয় নিয়ে রাব্বি বলেন, 'আমরা গত ম্যাচ যেভাবে খেলেছি, চেষ্টা করব সেভাবেই খেলার। পজিটিভ এপ্রোচ সবসময় থাকবে। অবশ্যই চেষ্টা করব দেশকে যাতে একটি সিরিজ জেতাতে পারি।'

এসএইচ/এইচজেএস