জিম্বাবুয়ে সিরিজের প্রথমে টেস্ট হার, এরপর ওয়ানডে সিরিজও হাতছাড়া। এই মুহুর্তে চলমান টি-টোয়েন্টির লড়াইয়েও বাংলাদেশ খুব একটা স্বস্তিতে নেই। উল্টো তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে পড়েছে সিরিজ নির্ধারণী লড়াই। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে সমতায় ফেরে তাওহীদ হৃদয়ের দল। এতে তারা সিরিজ জয়ের আশাও বাঁচিয়ে রেখেছে।
তৃতীয় শেষ ম্যাচে আজ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় খেলা শুরু হবে।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন নিশ্চিত। আগের ম্যাচে চোট পাওয়ায় পুরো ৪ ওভার করতে পারেননি নাহিদ রানা। তার জায়গায় খেলানো হবে আব্দুল গাফফার সাকলাইনকে। আগের ম্যাচে থাকা বাকি ক্রিকেটাররা এদিনও একাদশে থাকবেন ধারণা করা হচ্ছে।
দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও আব্দুল গাফফার সাকলাইন।
জিম্বাবুয়ে : ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।
এসএইচ
