বিজ্ঞাপন

বিশ্বকাপ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে এলো ভারতের প্রথম জয়

বিশ্বকাপ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে এলো ভারতের প্রথম জয়

চলতি বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ খেলে দুবারই হয়েছে হোয়াইটওয়াশ। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে এলো বিশ্বকাপ জয়ের পর ভারতের প্রথম জয়।

হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছেন শ্রেয়াস আইয়াররা। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান তোলে রোডেশীয়রা। জবাবে ৪০ বল ও ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর প্রথমবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে ভারত। সেখানে ভারতকে দুটি ম্যাচেই হারিয়েছে আইরিশরা। এই সিরিজের আগে ভারতের বিপক্ষে কোনো জয় ছিল না আয়ারল্যান্ডের।

এই সিরিজের পরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ভারত। সেখানে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বাকি চার ম্যাচের চারটিতেই হেরেছে ভারত।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করে ভারত। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৯ রান করেন ওয়েসলে ম্যাধভেরে। এছাড়া মারুমানি ২৭, রায়ান বার্ল ২৬ ও বেন কারেন ১০ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

জবাবে নেমে ৮ বলে ১ রান করে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। এদিকে ব্যাট হাকে রীতিমতো ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৮ বলে ফিফটি পূরণের করে গড়েন রেকর্ড। তিনিই এখন সবকনিষ্ঠ দ্রুততম হাফ-সেঞ্চুরিয়ান। ১৯ বলে ৫০ রানেই ফেরেন তিনি।

এদিকে ২৪ বলে ৩৫ রানে ইশান কিষাণ আউট হন। ২৪ বলে ২৮ রানে দলনেতা শ্রেয়াস আইয়ার ও ৫ বলে ৬ রানে তিলক ভার্মা অপরাজিত থাকেন।

এমএমএম/