• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পিএসজিতেই থাকতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৩, ২০:৪৭
অ+
অ-
পিএসজিতেই থাকতে চান নেইমার
ফাইল ছবি

লিওনেল মেসি পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তিনি। নেইমার জুনিয়রকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে প্যারিসের ক্লাবটি। তার প্রতি প্রিমিয়ার লিগের দুই-তিনটি ক্লাব আগ্রহ দেখিয়েছে। 

বিজ্ঞাপন

কিলিয়ান এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এক মৌসুম প্যারিসে থেকে ফ্রি এজেন্টে ক্লাব ছাড়তে চান তিনি। ওই সিদ্ধান্তে ফ্রান্স স্ট্রাইকার অটল থাকলে তাকেও বিক্রি করে দেবে পিএসজি। 

এর মধ্যে অবশ্য ভিন্ন এক খবর এসেছে। পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র দলবদল নিয়ে ইউ টার্ন নিয়েছেন। অর্থাৎ পার্ক দেস প্রিন্সেসে থেকে যেতে চান তিনি। সংবাদ মাধ্যম এল ইকুইপে এমনই দাবি করেছে। 

কারণও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকে পিএসজির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন। প্যারিসের ক্লাবটির কোচ হওয়ার বিষয়ে আলোচনাও এগিয়ে নিয়েছেন এনরিকে। 

বিজ্ঞাপন

ওই খবরে নেইমার পিএসজি ছাড়ার সিদ্ধান্ত বদলাচ্ছেন বলে মনে করা হচ্ছে। কারণ এনরিকের অধীনে বার্সেলোনায় খেলেছেন নেইমার। সাফল্যও পেয়েছেন। পুরনো গুরুর অধীনে নতুন শুরু করতে চান ব্রাজিলিয়ান এই নাম্বার টেন। সঙ্গে পিএসজি ভিক্টর ওসিমেন, হ্যারি কেন, রান্ডাল কোলো মুয়ানি, গঞ্জালো রামোস, রাসমাস হজল্যান্ডের মতো প্রতিভাবান ফুটবলারে চোখ রাখছে। নতুন প্রজেক্টের ব্যাপারে আশাবাদী নেইমার।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পিএসজিনেইমার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল

পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল