সৌদি প্রো লিগ নাকি আমেরিকান এমএলএস, কোথায় যাচ্ছেন সালাহ?

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে যোগ দেওয়ার পর গত ৯ মৌসুমে লিভারপুলকে শুধু ট্রফিই জেতাননি, বরং নিজেকে প্রিমিয়ার লিগের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মোহামেদ সালাহ। তবে লিভারপুলের জার্সিতে আগামী মৌসুমে আর দেখা যাবে না তাকে। চলতি মৌসুম শেষেই ইংলিশ ক্লাব ছাড়ছেন তিনি। আগামী জুনে ৩৪ বছরে পা দিতে যাওয়া এই তারকার পরবর্তী গন্তব্য কোথায়, সেটার আগ্রহ এখন সবার।
বিজ্ঞাপন
সালাহর বিদায়ের গুঞ্জন অনেকদিন ধরেই। তবে গত বছরের ডিসেম্বর মাসে এটি চূড়ান্ত রূপ নেয়। আফ্রিকান কাপ অফ নেশনসে যোগ দেওয়ার ঠিক আগে লিভারপুলের নতুন ম্যানেজার আর্নে স্লট এবং ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সালাহর প্রকাশ্যে বিবাদ হয়। যদিও গত বছর তিনি দুই বছরের নতুন চুক্তি করেছিলেন, কিন্তু সেই সম্পর্কের ফাটল আর জোড়া লাগেনি। ফলে দুই পক্ষই এই মৌসুমে সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে সালাহর জন্য সবচেয়ে বড় এবং বাস্তবসম্মত গন্তব্য হলো সৌদি আরব। এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। সালাহ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম অ্যাথলেটদের একজন। সৌদি আরবের ভিশন ২০৩০’র অংশ হিসেবে ফুটবলকে জনপ্রিয় করতে সালাহর চেয়ে বড় মুখ আর কেউ হতে পারে না।
সালাহর বর্তমান যে বাজারমূল্য এবং বেতন চাহিদা, তা মেটানোর ক্ষমতা ইউরোপের খুব কম ক্লাবেরই আছে। সৌদি ক্লাবগুলো তাকে অবিশ্বাস্য বেতন দেওয়ার প্রস্তাব দিয়ে রেখেছে।
বিজ্ঞাপন
আল হিলালে বর্তমানে করিম বেনজেমা ও ডারউইন নুনেজ থাকায় সালাহর সেখানে যাওয়ার সম্ভাবনা কম। তবে আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে সালাহকে দেখা যেতে পারে। রোনালদো-সালাহ-সাদিও মানে জুটি হলে নিশ্চয় অখুশি হবে না ফুটবলভক্তরা।
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আমেরিকার ফুটবল বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার সালাহকে পেতেও আমেরিকার ক্লাবগুলোও মুখিয়ে আছে। এলএ গ্যালাক্সি বা এলএএফসি’র মতো বড় ক্লাবগুলো সালাহকে তাদের ‘মার্কি প্লেয়ার’ হিসেবে নিতে চায়।
সালাহ কি এখনো ইউরোপের শীর্ষ লিগে খেলতে পারেন? পরিসংখ্যান বলছে, হ্যাঁ। তবে বয়সের কারণে বড় ক্লাবগুলো দীর্ঘমেয়াদী ঝুঁকি নিতে নাও পারে। এরপরও অনেকদিন ধরেই বার্সা সালাহর প্রতি আগ্রহী। তবে তাদের আর্থিক দৈন্যদশা এবং সালাহর উচ্চ বেতন এই চুক্তির পথে বড় বাধা হবে দাঁড়াবে।
বিজ্ঞাপন
কিলিয়ান এমবাপ্পের বিদায়ের পর একজন বিশ্বমানের ফরোয়ার্ড খুঁজছে পিএসজি। সালাহকে নিলে পিএসজির আক্রমণভাগ আরও অভিজ্ঞ হবে, যা তাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে সহায়ক হতে পারে।
এমএমএম/