বিজ্ঞাপন

বাস্কেটবল কিংবদন্তির সম্মানে বার্সেলোনার নতুন জার্সি

অ+
অ-
বাস্কেটবল কিংবদন্তির সম্মানে বার্সেলোনার নতুন জার্সি

ফুটবল ও বাস্কেটবলের এক অপূর্ব মিলন ঘটাতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। আসন্ন ২০২৬-২৭ মৌসুমের জন্য কাতালান ক্লাবটির যে নতুন জার্সির নকশা প্রকাশ হয়েছে, তাতে শ্রদ্ধা জানানো হয়েছে বাস্কেটবল কিংবদন্তি প্রয়াত কোবি ব্রায়ান্ট ও কার দল লস অ্যাঞ্জেলসের প্রতি।

বিজ্ঞাপন

আগামী মৌসুমের জন্য বার্সার অ্যাওয়ে জার্সিটি হবে গাঢ় বেগুনি রঙের, যার ওপর লোগো থাকবে সোনালী রঙের। এই ডিজাইনটি সরাসরি কোবি ব্রায়ান্টের ব্ল্যাক মাম্বা পরিচয়। বাস্কেটবল প্রিয় বার্সা ভক্তদের কাছে এটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রচলিত হলুদ বা সাদা রঙের বাইরে গিয়ে বার্সা এবার বেছে নিয়েছে একটি রাজকীয় লুক।

বার্সেলোনার চিরচেনা হোম জার্সিতেও আসছে বড় পরিবর্তন। আগামী মৌসুমে এতে সাতটি ভিন্ন শেড ব্যবহার করা হতে পারে। তিনটি লাল এবং তিনটি নীল রঙের মিশ্রণে একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি করা হবে। ধারণা করা হচ্ছে, নবনির্মিত স্পোটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের আধুনিক স্থাপত্য এবং আলোকসজ্জার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নকশা করা হয়েছে।

জার্সিতে স্পোটিফাই এবং নাইকির লোগোও থাকবে। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ফুট হেডলাইন্সের ফাঁস করা এই ডিজাইনগুলো এখনও ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে প্রতিবারের মতো এবারও এপ্রিলের শুরুর দিকেই নতুন মৌসুমের সম্ভাব্য কিট নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

বিজ্ঞাপন

এমএমএম/