২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে ইতালি। তবে গোল করে লিড নিলেও লাল কার্ডের ধাক্কায় কিছুটা বিপাকেই পড়েছে জেনারো গাত্তুসোর শিষ্যরা।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় ইতালি। প্রথমার্ধের ১৫তম মিনিটেই দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন ইতালিয়ান ফরোয়ার্ড ময়েস কিন। এই গোলের মাধ্যমে ১২ বছরের বিশ্বকাপ আক্ষেপ মেটানোর পথে বড় এক ধাপ এগিয়ে যায় আজ্জুরিরা।
কিন্তু এক গোলে এগিয়ে গেলেও অস্বস্তি নিয়েই বিরতিতে যায় ইতালি। ম্যাচের ৪২তম মিনিটে ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকো যখন বল নিয়ে ডিবক্সের ঠিক বাইরে বিপজ্জনকভাবে ঢুকে পড়ছিলেন, তখন তাকে ফাউল করে বসেন তিনি। কোনো সময় ক্ষেপন না করে বাস্তোনিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
একজন কম নিয়ে খেলায় প্রথমার্ধের শেষদিকে ইতালির রক্ষণভাগে প্রচণ্ড চাপ সৃষ্টি করে বসনিয়া। তবে জিয়ানলুইজি ডোনারুমা দৃঢ় গোলকিপিং কোনো গোল হজম করেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
এমএমএম/
