কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এখনো নিজেদের শতভাগ গুছিয়ে নিতে পারেনি। তারপরও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল এই দল শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে অন্যদের সামনে দাঁড়াবে। যদি তারা শিরোপা জেতে তাহলে খেলোয়াড়রা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছ থেকে ৫২ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি ৩০ লাখ টাকা।
বিজ্ঞাপন
এই তথ্য এসেছে এস্তাদাও পত্রিকার সাংবাদিক মার্সেল রিজ্জোর কাছ থেকে। খেলোয়াড়রা যুক্তরাষ্ট্র সফরের আগেই সিবিএফ-এর সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হবে।
এবারই প্রথম নয়, এর আগের আসরগুলোতেও প্রায় একই পরিমাণ আর্থিক পুরস্কারের চুক্তি হয়েছিল খেলোয়াড় ও কনফেডারেশনের মধ্যে। ষষ্ঠ ট্রফিতে চোখ রেখে আগামী ১ জুন দেশ ছাড়বে জাতীয় দল।
বিজ্ঞাপন
গত বছরই আনচেলত্তির বোনাস নির্ধারণ করা হয়েছে। তিনি আসন্ন বিশ্বকাপ জিতলে ৩ কোটি রিয়াল পাবেন। এমনিতে জাতীয় দলের কোচ হিসেবে প্রতি মাসে ৫০ লাখ রিয়াল পান এই ইতালিয়ান।
ফিফার প্রাইজমানি অনুযায়ী ব্রাজিল বিশ্বকাপ জিতলে পাবে প্রায় ৫ কোটি রিয়াল। আগামী ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা। পরের দুটি ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে ১৯ ও ২৪ জুন।
ব্রাজিল তাদের পঞ্চম ও শেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ছিল ২০১৪ সালের সেমিফাইনাল। ওই ম্যাচে জার্মানির কাছে সাত গোল খেয়েছিল তারা।
বিজ্ঞাপন
এফএইচএম/
