বিজ্ঞাপন

সাগরিকার গোলে থাইল্যান্ডে এগিয়ে বাংলাদেশ

অ+
অ-
সাগরিকার গোলে থাইল্যান্ডে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশ অ-২০ নারী দল প্রথমবারের মতো এশিয়ার চূড়ান্ত পর্বে খেলছে। অভিষেক ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ৩১ মিনিটে বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মাৎ সাগরিকা গোল করেন। 

বিজ্ঞাপন

নারী ফুটবলে থাইল্যান্ড অত্যন্ত শক্তিশালী দল। সিনিয়র দল একাধিকবার বিশ্বকাপে খেলেছে। এশিয়া কাপে নিয়মিত খেলা দলটি এবারই প্রথম খেলতে পারেনি। বাংলাদেশ সিনিয়র দল এশিয়া কাপের আগে থাইল্যান্ডে দু'টি প্রীতি ম্যাচ খেলেছিল। দুই ম্যাচেই ঋতুপর্ণারা হেরেছিলেন। সেখানে সাগরিকারা আজ দারুণ শুরু করেছেন এখন পর্যন্ত। 

থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে সব দিক থেকেই এগিয়ে। এরপরও শুরু থেকে সমানে সমান লড়েছে। বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার তার হাই লাইন ডিফেন্স তত্ত্বে খেলা শুরু করেন। প্রথম দিকে থাইল্যান্ডের ফুটবলাররা গতিতে বাংলাদেশের ডিফেন্স ভেদ করেছে। গোলরক্ষক মিলি দুই বার পোস্ট ছেড়ে বেরিয়ে আসলেও বড় কোনো বিপদ হয়নি। আবার হাই লাইন ডিফেন্স করায় বাংলাদেশ থাইল্যান্ডকে অফ সাইড ফাদেও ফেলেছে একাধিকবার। 

ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহুর্ত ৩১ মিনিটে। বাংলাদেশের অর্ধ থেকে মহতী সাগরিকার উদ্দেশ্যে থ্রু পাস দেন। থাইল্যান্ডের তিন ডিফেন্ডারের মাঝ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকেন সাগরিকা। প্রায় ৪৫ গজ দূর থেকে বল টেনে নিয়ে বক্সে যান। থাইল্যান্ডের গোলরক্ষক এগিয়ে আসলেও সাগরিকা ঠান্ডা মাথায় বল জালে পাঠান। বাংলাদেশের ডাগ আউট ও স্টেডিয়ামে থাকা প্রবাসী বাংলাদেশিরা আনন্দে মাতেন। 

বিজ্ঞাপন

বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করেছে ম্যাচ জুড়েই। মিডফিল্ডার স্বপ্না রানী দূর পাল্লার শট নিয়েছেন কয়েকবার। যদিও কোচ প্রথমার্ধেই তাকে উঠিয়ে নেন। 

এজেড/এইচজেএস