বিজ্ঞাপন

বায়ার্নের বিপক্ষে আরবেলোয়ার ‘অগ্নিপরীক্ষা’

অ+
অ-
বায়ার্নের বিপক্ষে আরবেলোয়ার ‘অগ্নিপরীক্ষা’

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ—এই দুটো ট্রফিতে চোখ রেখে আন্তর্জাতিক বিরতির পর খেলতে নেমেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু টেবিলের শেষ দিকে থাকা মায়োর্কার কাছে অবিশ্বাস্য হারে তারা লা লিগা থেকে বিদায়ের দরজা দেখতে পাচ্ছে। বার্সেলোনা সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে।

বিজ্ঞাপন

এই ফল রিয়ালকে নড়বড়ে অবস্থায় ফেলেছে, যার প্রভাব পড়তে পারে হেড কোচ আলভারো আরবেলোয়ার ওপর। স্কাই স্পোর্টস-এর প্রতিবেদন অনুযায়ী, সান্তিয়াগো বার্নাব্যুতে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন তিনি।

রিয়াল বুঝে গেছে, তাদের লা লিগা জয়ের সম্ভাবনা ক্ষীণ। এখন তাদের ট্রফি জয়ের মিশনে শেষ ভরসা চ্যাম্পিয়ন্স লিগ। আগামী মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলবে। ফিরতি লেগ পরের সপ্তাহে। 

বিজ্ঞাপন

এরই মধ্যে কোপা দেল রে থেকে ছিটকে গেছে রিয়াল। লা লিগাতেও তারা বড় ব্যবধানে পিছিয়ে আছে। বায়ার্নের চ্যালেঞ্জ সামলাতে না পারলে শতভাগ ব্যর্থতা নিয়ে মৌসুম শেষ করতে হবে তাদেরকে। মাদ্রিদে আরবেলোয়ার থাকার ব্যাপারটিও হয়ে পড়বে প্রশ্নবিদ্ধ। 

এটা গোপন নয় যে, রিয়াল ইতোমধ্যে আরবেলোয়ার স্থলাভিষিক্ত হিসেবে কোচ খুঁজতে শুরু করেছে। ইয়ুর্গেন ক্লপের সঙ্গে তারা নিবিড়ভাবে যোগাযোগ রাখছে বলে খবর। সব মিলিয়ে বায়ার্নের বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হতে যাচ্ছে আরবেলোয়ার জন্য অগ্নিপরীক্ষা। ম্যানসিটির বিপক্ষে দাপট দেখালেও দারুণ ফর্মে থাকা ভিনসেন্ত কোম্পানির দলের বিপক্ষে একই সাফল্যের পুনরাবৃত্তি করা অনেক কঠিন হয়ে পড়বে।

এফএইচএম/