বিজ্ঞাপন

‘মিউনিখে যদি কোনো দল জিততে পারে, সেটা রিয়াল মাদ্রিদ’

অ+
অ-
‘মিউনিখে যদি কোনো দল জিততে পারে, সেটা রিয়াল মাদ্রিদ’

এক ঘণ্টারও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখকে এক গোল শোধ দেয় তারা। কিলিয়ান এমবাপের ওই গোলে প্রাণ ফিরে পেয়েছে রিয়াল। কোচ আলভারো আরবেলোয়া বললেন, ওই গোলে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ওঠার আশা এখনো বেঁচে আছে।

বিজ্ঞাপন

লুইস দিয়াজের গোলে ৪১তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। হ্যারি কেইন দ্বিতীয়ার্ধের ২০ সেকেন্ডের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন। ৭৪তম মিনিটে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে নিজের ১৪তম গোল করে শীর্ষ গোলদাতার আসনে বসেন এমবাপে। আগামী বুধবার মিউনিখে হবে ফিরতি লেগের খেলা।

মুভিস্টার-কে আরবেলোয়া বললেন, ‘আমরা এখনো টিকে আছি, এটা পরিষ্কার। আমরা মাত্র এক গোলে পিছিয়ে। আমরা যে কোনো জায়গায় জেতার সামর্থ্য রাখি। ০-২ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ানো খুব কঠিন হতো। আমি (ভিনিসিয়ুসকে) বলেছিলাম যে এক গোল এখনো আমাদের লড়াইয়ে রেখেছে। আমরা এখনো টিকে আছি, কারণ মাদ্রিদ যে কোনো জায়গায় জিততে পারে।’

ম্যাচের আগে সমালোচনার মুখে পড়েছিলেন এমবাপে। তাকে নিয়ে আরবেলোয়া বললেন, ‘আমার চোখে এমবাপেকে খুব অঙ্গীকারবদ্ধ লাগছিল। সে তাদের জন্য সমস্যা তৈরি করেছিল। সে প্রমাণ করল কেন সে বিশ্বের সেরা খেলোয়াড়। প্রতিপক্ষের রক্ষণে বারবার হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং এই এমবাপেকে আমরা দেখতে চাই।’

বিজ্ঞাপন

মায়োর্কার কাছে হেরে বার্সেলোনার চেয়ে সাত পয়েন্ট পেছনে পড়েছে রিয়াল। তাতে করে একমাত্র শিরোপার আশা টিকে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।

আরবেলোয়া বললেন, ‘এই হার (বায়ার্নের কাছে) আমরা এড়াতে পারতাম, দ্বিতীয়ার্ধে ভাগ্য সহায় থাকলে। আমরা দুটি ভুল করলাম, দুইবার বল হারালাম, যেটা এড়ানো যেত। এই দলগুলোর বিপক্ষে ভুল করলেই খেসারত দিতে হবে। এই গোল আমাদের আশা দিয়েছে… এটা সহজ হবে না, কিন্তু যদি কোনো দল মিউনিখে জিতে পারে, সেটা রিয়াল মাদ্রিদ।’

এফএইচএম/