চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৫৯ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
বিজ্ঞাপন
প্রতিপক্ষের রক্ষণভাগ বল আক্রমণের জন্য তৈরি করছে, এমন মুহূর্তে বল কেড়ে নিয়ে তাদের মনোবলে ধাক্কা দেওয়া যে কোনো দলের জন্য দারুণ এক কৌশল, যাকে বলা হয় হাই টার্নওভার।
সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশিবার এই কৌশল প্রয়োগ করেছিল ক্রোয়েশিয়া। ৫৯ হাই টার্নওভারে ওই আসরে সবার উপরে ছিল তারা। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ বার হাই টার্নওভার করে টুর্নামেন্ট শেষ করেছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
জ্লাতকো দালিচের ক্রোয়েশিয়া মূলত হাই প্রেসিংয়ে টানা দুটি আসরে পদকের পোডিয়ামে জায়গা করে নিয়েছিল। মাতেও কোভাচিচ, আন্দ্রে ক্রামারিচ ও ইভান পেরিসিচ বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে বল কেড়ে নিয়ে ভয় ধরান। মরক্কোর বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিস্লাভ ওরসিচের ব্রোঞ্জ জয়ী গোলও ছিল হাই টার্নওভার থেকে। কোভাচিচ মরক্কোর বক্সের বাইরে থেকে বল ছিনিয়ে নিয়ে গোল বানিয়ে দেন।
বিজ্ঞাপন
সব মিলিয়ে অন্য যে কোনো দলের চেয়ে মাঠের যে কোনো অংশে সবচেয়ে বেশি ৫৪৮ বার বল দখলে নিয়েছে। তাদের পরে আছে মরক্কো (৫৪৪), ফ্রান্স (৫২৪) ও আর্জেন্টিনা (৪৯৪)।
এফএইচএম/
