World Cup Football Field

বিজ্ঞাপন

ফিফা বিশ্বকাপ

শিকাগো বিমানবন্দরে ৭ ঘণ্টা জেরার মুখে ইরাকি ফুটবলার, ফোন তল্লাশি

শিকাগো বিমানবন্দরে ৭ ঘণ্টা জেরার মুখে ইরাকি ফুটবলার, ফোন তল্লাশি

অনেক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। স্কোয়াডে থাকা ফুটবলাররা ভিসা পেয়েছেন কিছুটা দেরিতে, কোচিং স্টাফ ও দলের কর্মকর্তাদের কেউ কেউ সেটিও না পাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে পা রাখতেই বিপত্তিতে পড়েছেন ইরাকের এক ফুটবলার, তাকে প্রায় সাত ঘণ্টা জেরা করা হয়েছে শিকাগো বিমানবন্দরে।

ইরাকের বিশ্বকাপ স্কোয়াড শনিবার দেশটিতে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় স্ট্রাইকার আয়মান হুসেনকে। বার্তা সংস্থা রয়টার্সকে ইরাকের স্পোর্টিং কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। শেষ পর্যন্ত আয়মেন বিমানবন্দরের বিপত্তি কাটিয়ে উঠতে পারলেও, ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের ফটোগ্রাফারকে ঢুকতে দেওয়া হয়নি বলে জানান দেশটির অলিম্পিক কমিটির এক মুখপাত্র।

এই বিষয়ে আয়মেন কিংবা ইরাকিন ফুটবল অ্যাসোসিয়েশন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে ইরাকের বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে গোল করেছিলেন আয়মান। ইরাকের গণমাধ্যম থেকে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন, কাস্টমস এনফোর্সমেন্ট অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যোগাযোগ করলেও কোনো জবাব পায়নি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে শুরুতেই আয়মানের মোবাইল পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন ইরাকের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘জাতীয় দলের চিত্রগ্রাহক তালাল সালাহকে ১০ ঘণ্টার মতো আটকে রাখা হয়। ওই সময় তার মোবাইল পরীক্ষা করা হয় এবং সবশেষেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।’

dhakapost
বিশ্বকাপ নিশ্চিতের পর ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ডের সঙ্গে স্ট্রাইকার আয়মান হুসেন

৪০ বছর পর বিশ্বকাপে ফিরছে ইরাক। যেখানে ৩০ বছর বয়সী আয়মান দলটির প্রধান তারকাদের একজন। তার সঙ্গে নেতৃত্বে থাকবেন আলি আল-হামাদি, আলি জসিম ও ইউসেফ আমিনের মতো প্রতিভাবানরা। বিশ্বকাপে ‘আই’ গ্রুপে ইরাক লড়বে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের সঙ্গে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপের ২৩তম আসর চলবে ১৯ জুলাই পর্যন্ত।

এদিকে, ইরাকের বিশ্বকাপ স্কোয়াডকে অভ্যর্থনা জানাতে ভোরে ভোরে শিকাগো বিমানবন্দরে হাজির হয়েছিলেন দেশটির ফুটবলভক্তরা। তাদের হাতে ছিল পতাকা এবং কেউ কেউ ছবি তুলেছেন ফুটবলারদের সঙ্গে। 

এএইচএস