World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিলের বিশ্বকাপ দলে প্রথম ডাক পাওয়া কে এই এডারসন?

ব্রাজিলের বিশ্বকাপ দলে প্রথম ডাক পাওয়া কে এই এডারসন?

বিশ্বকাপ দল চূড়ান্ত করে ফেলেছিলেন কার্লো আনচেলত্তি। ২৬ জনের এই দলে কেবল নেইমারকে নিয়ে শঙ্কা ছিল। কিন্তু বিশ্বকাপ শুরুর ঠিক আগ দিয়ে ইনজুরিতে ছিটকে গেলেন তাদের ডিফেন্ডার ওয়েসলি। দলে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এডারসনকে।

মিসরের বিপক্ষে খেলতে গিয়ে ঊরুর অ্যাডাক্টরের মাংসপেশীতে চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ওয়েসলি। রোমার এই রাইট ব্যাকের স্থলাভিষিক্ত হয়েছেন এডারসন, যার নাম সম্ভবত বিশ্বকাপ দলে রাখার জন্য চিন্তাও করেননি আনচেলত্তি। কারণ ব্রাজিলে যোগ দেওয়ার পর থেকে এই মিডফিল্ডারকে খেলাননি ইতালিয়ান কোচ, একবার অবশ্য দলে রেখেছিলেন। সেটা ২০২৫ সালের জুনে। কিন্তু খেলেননি এডারসন। ব্রাজিল জাতীয় দলের হয়ে এই মিডফিল্ডার কেবল তিন ম্যাচ খেলেছেন, সবগুলোই দরিভাল জুনিয়রের অধীনে।

ইতালির আতালান্তার হয়ে খেলেন এডারসন। বর্তমান ইতালিয়ান চ্যাম্পিয়নশিপে এই দলটি সপ্তম স্থানে থেকে আগামী মৌসুমের কনফারেন্স লিগের প্রাথমিক পর্বে খেলার টিকিট কেটেছে। এডারসন দলটির হয়ে ২০২৪ সালের ইউরোপা লিগ জিতেছিলেন, ওইবার ইতালিয়ান কাপে রানার্সআপও হয় আতালান্তা।

সব মিলিয়ে ইতালিয়ান দলের হয়ে ১৮০ ম্যাচ খেলেছেন এডারসন। ১৬টি গোলের সঙ্গে ৬টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সের কারণে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে ম্যানইউ এই মৌসুমে চলে যাওয়া ক্যাসেমিরোর স্থলাভিষিক্ত করতে তোড়জোর চালিয়েছে।

এডারসনকে ২০১৭ সালে আবিষ্কার করে দেসপোর্তিভো ব্রাজিল। কিন্তু দ্রুত দল বদল করে ক্রুজেইরোতে চলে যান, সেখানে যুব বিভাগে খেলে ২০১৯ সালে পেশাদার পর্যায়ে নাম লেখান। কিন্তু ওই বছর মিনাস জেরাইস ক্লাব দ্বিতীয় বিভাগে নেমে যায়। পরের মৌসুমে করিন্থিয়ান্সে যোগ দিয়ে ২৫ ম্যাচ খেলে ৩ গোল করেন এডারসন।

২০২১ সালে ফোর্তালেজায় ধারে যোগ দেন এডারসন। পরের বছর ইতালির ক্লাব সালেরনিতানায় বিক্রি হন। ওই সময় তার দাম ছিল সাড়ে ৬০ লাখ ইউরো। আবারও দল বদল করতে সময় লাগেনি, ২ কোটি ১০ লাখ ইউরোতে চুক্তি করেন আতালান্তার সঙ্গে।

এফএইচএম