কুঁচকির ইনজুরি নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জুরিয়েন টিম্বার। নেদারল্যান্ডস এই কথা জানিয়েছে।
আর্সেনালের এই ফুলব্যাককে সবশেষ মাঠে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। পিএসজির কাছে হেরে যাওয়া ম্যাচে বদলি নেমেছিলেন তিনি।
সোমবার উজবেকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের শেষ ওয়ার্ম আপ ম্যাচের পর তার ডাচ ক্যাম্প থাকার কথা। টিম্বারকে নিয়ে নেদারল্যান্ডস এক বিবৃতি দিয়েছে, ‘২৪ বছর বয়সী এই ডিফেন্ডার কুঁচকির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি, তাই বিশ্বকাপে অংশ নিতে পারবেন না।’
সান্ডারল্যান্ড ডিফেন্ডার লুতশারেল গিরতুদিয়াকে তার স্থলাভিষিক্ত করেছেন কোচ রোনাল্ড কোমান।
আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে নেদারল্যান্ডস। বাকি দুটি ম্যাচ সুইডেন ও তিউনিসিয়ার সঙ্গে।
এফএইচএম

