World Cup Football Field

বিজ্ঞাপন

ফিফা থেকে সুখবর পেল আর্জেন্টিনা

ফিফা থেকে সুখবর পেল আর্জেন্টিনা

ঘণ্টা খানেক পরই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এর আগে র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা। ১-৭ জুন ফিফা উইন্ডোতে অনেক দেশেই প্রীতি ম্যাচ ও টুর্নামেন্ট খেলেছে। সেই ফলাফলের উপর ভিত্তি করেই এই র‍্যাংকিং হয়েছে।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক নম্বরে রয়েছে। বিশ্বকাপ শুরুর সময় র‍্যাংকিংয়ে এক নম্বর দল চ্যাম্পিয়ন না হওয়ার রেকর্ড রয়েছে। এই মিথ ভাঙার চ্যালেঞ্জ এখন আর্জেন্টিনার ওপর। দুই ও তিন নম্বরে রয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স।

বাংলাদেশ এই জুন উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে খেলেছে। সান মারিনোর বিপক্ষে জিতে হামজাদের পয়েন্ট ৩.৪০ বাড়লে পজিশনের পরিবর্তন হয়নি। আগের সেই ১৮১ তম অবস্থানেই রয়েছে। সান মারিনো র‍্যাংকিংয়ে ২১১ নম্বর দল হওয়ায় এই জয়ে বাংলাদেশে পজিশন পরিবর্তনে তেমন সহায়ক হয়নি।

বাংলাদেশ জুন উইন্ডোতে একটি ম্যাচ খেললেও সান মারিনো দু'টি ম্যাচ খেলেছে। বাংলাদেশের মতো আজারবাইজানের বিপক্ষেও ১-২ গোলে হেরেছে। এতে তাদের পয়েন্ট আরো কমে ৭২১.২০ হয়েছে। সান মারিনো র‍্যাংকিংয়ে সবচেয়ে নিচের স্থান থেকে উত্তরণ করা খুব কঠিন। কারণ ২১০ নম্বরে থাকা অ্যাঙ্গুলিয়ার পয়েন্ট ৭৬০। প্রায় ৪০ পয়েন্ট ব্যবধান ঘোচানো অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার।

এজেড/এইচজেএস