২০২৬ বিশ্বকাপে মাত্র ৯ মিনিটেই গোল দেখেছে ফুটবল ভক্তরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা গেল লাল কার্ডও। আসরের প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় ফাউল করেন তিনি।
৬৬তম মিনিটে মাঠে নামেন বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা।
প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও একক আধিপত্য মেক্সিকোর। একের পর এক আক্রমণে আফ্রিকান গোলকিপারের কঠিন পরীক্ষা নিচ্ছেন স্বাগতিকরা। বিশেষ করে ৫০তম মিনিটে দশ জনের দলে পরিণত হওয়ার পর অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায় আফ্রিকা। ৬৭তম মিনিটেই মেক্সিকোকে রাউল হিমিনেজ গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় মেক্সিকোর।
এর আগে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি হয়। তৃতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস।
তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। মিনিট ছয়েক পরই লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস। ১৯তম মিনিটে তার সামনে সুযোগ এসেছিল ব্যবধান দ্বিগুণ করার। তবে এবার অন টার্গেটে রাখতে পারেননি। বারের সামান্য উপর দিয়ে বল চলে যায়।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারো জোড়ালো আক্রমণ করে মেক্সিকো। এবার সুযোগ নষ্ট করেন ব্রায়ান গুটিয়েরেজ। তাতে ব্যবধান আর বাড়েনি। ১-০ গোলের লিড নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা।
এইচজেএস

