২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল মেক্সিকো। বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে ২-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচের নবম মিনিটেই লিড নেয় তারা। যা গত ২০ বছরের মধ্যে বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড।
শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি হয়। তৃতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস।
তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। মিনিট ছয়েক পরই লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস।
এর আগে ২০০৬ সালে কোস্টা রিকার বিপক্ষে জার্মানির হয়ে ফিলিপ লাম ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেন। তার করা সেই গোলটিই বিশ্বকাপে দ্রুততম গোল।
এইচজেএস

