World Cup Football Field

বিজ্ঞাপন

সেনেসিকে কেন নিলেন স্কালোনি?

সেনেসিকে কেন নিলেন স্কালোনি?

কয়েকদিন ধরে চলা জল্পনা-কল্পনার পর, আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফ ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে চোট পাওয়া লিওনার্দো বালের্দির পরিবর্তে মার্কোস সেনেসিকে বেছে নিয়েছে। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে নিকোলাস তাগলিয়াফিকোর সামান্য চোট এবং লিয়ান্দ্রো পারেদেসের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুটি বিষয়ই লিওনেল স্কালোনিকে রক্ষণভাগের বাম দিকে আরও বিকল্প রাখার জন্য একজন বাঁ পায়ের সেন্ট্রাল ডিফেন্ডারকে দলে ডাকতে উৎসাহিত করেছে।

গত শুক্রবার রাতে বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে ডান পায়ের সোলিয়াস মাসল ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান বালের্দি। যদিও বদলি খেলোয়াড় বাছাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তিনি সময় নিচ্ছিলেন। তার বিশ্বাস ছিল যে নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে সেন্ট্রাল ডিফেন্স বেশ ভালোভাবে গঠিত এবং বাম দিকে ফাকুন্দো মেদিনার খেলার সম্ভাবনাও ছিল, যদিও তাকে প্রাথমিকভাবে নিকোলাস তাগলিয়াফিকোর বদলি হিসেবেই দলে ডাকা হয়েছিল।

এদিকে ডান হ্যামস্ট্রিং স্ট্রেইনের কারণে আলাদা হয়ে অনুশীলন করছিলেন লিয়ান্দ্রো পারেদেস। তার জায়গায় জাতীয় দলের কোচিং স্টাফরা বিকল্প উপায় খুঁজতে শুরু করেছিল। এ কারণে গুইদো রদ্রিগেজের নাম জোরেশোরে শোনা যেতে শুরু করেছিল।

কিন্তু হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে আরেকটি ধাক্কা খায় আর্জেন্টিনা। পায়ের ছোট চোটে পড়লেও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ থেকে ছিটকে যান তাগলিয়াফিকো। এই পরিস্থিতি তৈরি হওয়ায় এবং অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য লিওঁ খেলোয়াড় সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন শুনেও স্কালোনি বাঁ পায়ের সেন্টার ব্যাক সেনেসিকে ডেকে নেন।

কনকর্দিয়ার বাসিন্দা ও সান লরেঞ্জো যুব দল থেকে উঠে আসা সেনেসি গত মৌসুমে বোর্নমাউথের হয়ে প্রিমিয়ার লিগে অন্যতম সেরা সেন্টার ব্যাক ছিলেন। দলকে ঐতিহাসিক ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ডের অন্যতম জায়ান্ট টটেনহাম হটস্পারের সঙ্গে ফ্রি এজেন্ট হিসেবে চুক্তি করেছেন সেনেসি। গত মৌসুমে কোনোমতে অবনমন থেকে বেঁচে যাওয়া স্পারদের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করতে লন্ডনে ছিলেন তিনি। সেখান থেকে স্কালোনির ডাক পান। তবে দলে ডাক পাওয়ার আশা রেখেই বিশেষ অনুশীলন করে যাচ্ছিলেন সেনেসি। আজ বা কালেই আর্জেন্টাইন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

এফএইচএম