দীর্ঘ চার বছরের অপেক্ষা ফুরিয়েছে ফুটবলপ্রেমীদের। মেক্সিকোর ঐতিহ্যবাহী ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠেছে গতকাল। আর একদিন পরই বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil 2026 world cup schedule)। অন্যদিকে, আর্জেন্টিনা মাঠে নামবে আরও দিন কয়েক পর (argentina 2026 world cup schedule)।
‘সি গ্রুপে থাকা ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৪ জুন। তাদের তিন প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এক নজরে দেখে নিন সেলেসাওদের বিশ্বকাপের গ্রুপপর্বের সূচি।

‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ জুন। তাদের তিন প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। একনজরে দেখে নিন বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপপর্বের সূচি।

গ্রুপ পর্বের লড়াই শেষে ২৮ জুন থেকে শুরু হবে নক-আউট পর্বের ম্যাচ। শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
এফআই

