World Cup Football Field

বিজ্ঞাপন

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ ‘বি’র ম্যাচে প্রথমার্ধ শেষে কাতারের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কাতারকে চেপে ধরে সুইসরা, যার ফল তারা পেয়ে যায় ম্যাচের প্রথম কোয়ার্টারেই।

ম্যাচের ১৫ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর ফাউল করায় ভিএআর চেকের মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ফাউল করার অপরাধে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদাকে হলুদ কার্ড দেখতে হয়। ১৬ মিনিটে স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় কাতারের জাল কাঁপান সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। এই গোলের মাধ্যমে এবারের ২০২৬ বিশ্বকাপে প্রথম পেনাল্টি থেকে গোল দেখার স্বাদ পেল ফুটবলবিশ্ব।

গোল খাওয়ার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কাতার। তবে ম্যাচের দখল মূলত সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকা ও রেমো ফ্রুউলারদের নিয়ন্ত্রণেই ছিল।

প্রথমার্ধের লড়াইয়ে দুই দলের মধ্যেই বেশ উত্তেজনা ছড়াতে দেখা যায়। কড়া ট্যাকল করার কারণে কাতারের জাসেম গাবের এবং সুইজারল্যান্ডের ডেনিস জাকারিয়া রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখেছেন।

এমএমএম/