২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-তে প্রথম ম্যাচে আজ হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের দলটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের আক্রমণের নেতৃত্বে থাকছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ঘিরেই শুরুর একাদশ সাজিয়েছেন কোচ।
মিডফিল্ডে আছেন ভিতিনিয়া, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভার মতো তারকারা। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস।
পর্তুগালের একাদশ-
দিয়োগো কস্তা; জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; ভিতিনিয়া, রুবেন নেভেস; ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, পেদ্রো নেতো; ক্রিশ্চিয়ানো রোনালদো।
এইচজেএস
