World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপে পানামার উদ্বোধনী ম্যাচ, অর্ধদিবস ছুটি ঘোষণা

বিশ্বকাপে পানামার উদ্বোধনী ম্যাচ, অর্ধদিবস ছুটি ঘোষণা

ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ-এর তথ্য অনুযায়ী, পানামা জাতীয় ফুটবল দলের প্রথম ফিফা বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ করে দিতে ১৭ জুন বুধবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে জাতীয় ও পৌরসভা পর্যায়ের সকল সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পানামা সরকার।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় দলটি কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানার মুখোমুখি হবে। ম্যাচ যেন সবাই উপভোগ করতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্বাহী ডিক্রি (আদেশ) অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা দুপুর ২টা পর্যন্ত কাজ করবেন।

সরকার আশা করছে, এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকুরিজীবীরা খেলা চলাকালীন জাতীয় দল ‘রেড টাইড’-কে সমর্থন করার সুযোগ পাবেন এবং দেশের জন্য এই ম্যাচটির গুরুত্ব বুঝতে পারবেন।

তবে জনসাধারণের জন্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো এই আদেশের আওতাভুক্ত থাকবে না। নিরবিচ্ছিন্ন সহায়তা ও জরুরি পরিস্থিতি মোকাবেলার স্বার্থে হাসপাতাল, ক্লিনিক, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও গণপরিবহন ব্যবস্থায় স্বাভাবিক কর্মঘণ্টা বজায় রাখবে।

২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে তিন ম্যাচের সবগুলো হেরেছিল পানামা। গত আসরে তারা খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ৮ বছর পর ফের বিশ্বমঞ্চে ফিরেছে দলটি।

এফএইচএম