World Cup Football Field

বিজ্ঞাপন

গ্রুপে পয়েন্ট সমান হলে কারা নকআউটে, যেভাবে চূড়ান্ত তৃতীয় সেরা ৮ দল

গ্রুপে পয়েন্ট সমান হলে কারা নকআউটে, যেভাবে চূড়ান্ত তৃতীয় সেরা ৮ দল

বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। সবার আগে মেক্সিকো শেষ ৩২ এর টিকিট নিশ্চিত করেছে। কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি দল কেটে ফেলবে নকআউট পর্বের টিকিট। কিন্তু প্রথম ধাপের নকআউট পর্ব ৩২ দলের হওয়ায় এবং তৃতীয় স্থানে থাকা সেরা আট দলের সুযোগ থাকার কারণে এবার দলগুলোর সম্ভাবনা নিয়ে অনুমান করা কঠিন হয়ে পড়েছে।

তা সত্ত্বেও, গ্রুপ পর্বের ফরম্যাট ও এর প্রাথমিক হেড-টু-হেড টাইব্রেকার নিয়ম অনুযায়ী কিছু দল ইতোমধ্যেই নকআউট রাউন্ডে নিজেদের স্থান নিশ্চিত করে ফেলবে, যেখানে অন্য কিছু দলের গ্রুপ পর্ব পার হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে।

ফিফার নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে যদি একই গ্রুপের দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে টাইব্রেকারের নিয়মগুলো হবে নিম্নরূপ:

প্রথম ধাপ (হেড টু হেডের হিসাব)

সমান পয়েন্টে থাকা দলগুলোর মধ্যে অনুষ্ঠিত গ্রুপ ম্যাচগুলো থেকে অর্জিত সর্বোচ্চ পয়েন্ট।

সমান পয়েন্টে থাকা দলগুলোর মধ্যে অনুষ্ঠিত গ্রুপ ম্যাচগুলোর গোল ব্যবধানে শ্রেষ্ঠত্ব।

সমান পয়েন্টে থাকা দলগুলোর মধ্যে অনুষ্ঠিত গ্রুপ ম্যাচগুলোতে করা সর্বোচ্চ গোল সংখ্যা।

দ্বিতীয় ধাপ (যদি তখনও সমান থাকে)

সব গ্রুপ ম্যাচে গোল ব্যবধানে শ্রেষ্ঠত্ব।

সব গ্রুপ ম্যাচে করা সর্বোচ্চ গোল সংখ্যা।

সর্বোচ্চ ফেয়ার প্লে পয়েন্ট, মানে খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের সংখ্যা।

তৃতীয় ধাপ (যদি তখনও সমান থাকে)

ফিফার র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ প্রকাশিত সংস্করণের অবস্থান অনুযায়ী স্থান নির্ধারণ করা হবে।

তৃতীয় স্থানে থাকা সেরা ৮ দল বাছাই প্রক্রিয়া

প্রথমত, গ্রুপ পর্বে অর্জিত সর্বোচ্চ পয়েন্ট।

দ্বিতীয়ত, গ্রুপ ম্যাচের গোল ব্যবধান।

তৃতীয়ত, গ্রুপ ম্যাচে করা গোল সংখ্যা।

চতুর্থত, দলের ফেয়ার প্লে পয়েন্ট।

এই চার ধাপেও সমতা থাকলে ফিফা র‌্যাঙ্কিংয়ের সবশেষ প্রকাশিত সংস্করণ অনুযায়ী স্থান নির্ধারণ।

এফএইচএম