World Cup Football Field

বিজ্ঞাপন

চোট পাওয়া রাফিনিয়ার বিকল্প নেওয়ার সুযোগ কি আছে ব্রাজিলের?

চোট পাওয়া রাফিনিয়ার বিকল্প নেওয়ার সুযোগ কি আছে ব্রাজিলের?

হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। ব্রাজিলিয়ান জাতীয় দলের মেডিক্যাল বিভাগ লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের বেঞ্চেই তার চিকিৎসা শুরু করেন।

রাফিনিয়ার সমস্যা শনাক্ত করতে শনিবারে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং জাতীয় দলের কোচিং স্টাফরা  তাকে পুনরায় মূল্যায়ন করবেন। ১১ নম্বর জার্সিধারীর পজিশনে বিকল্প হিসেবে আছেন রায়ান ও লুইজ হেনরিক। হাইতির বিপক্ষে সাবেক ভাস্কো খেলোয়াড় রায়ানকে নামান আনচেলত্তি।

ব্রাজিলিয়ান জাতীয় দলে নিয়মিত শুরুর একাদশে খেলেন রাফিনিয়া। সম্প্রতি ডান ঊরুতে কিছু সমস্যা মোকাবেলা করছেন তিনি। মার্চের শেষ দিকে বার্সেলোনা খেলোয়াড় ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েন।

রাফিনিয়া যদি এই বিশ্বকাপে আর খেলতে না পারেন, তাহলে তার জায়গায় স্কোয়াডের বাকি ২৫ জনের বাইরে থেকে কাউকে নেওয়া যাবে না। ব্রাজিলের স্কোয়াডে পরিবর্তনের ডেডলাইন শেষ হয়েছে গত শুক্রবার মরক্কোর বিপক্ষে ম্যাচের ২৪ ঘণ্টা আগে। প্রথম রাউন্ডের খেলার পর কোনো দলই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত স্কোয়াডের বাইরে থেকে কাউকে নিতে পারবে না।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়েছে, ‘হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ফরোয়ার্ড রাফিনিয়া তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান। তার চিকিৎসা শুরু হয়েছে এবং পুনর্মূল্যায়ন করা হবে। আমরা আরও তথ্য পেলে জানানো হবে।’

এফএইচএম