World Cup Football Field

বিজ্ঞাপন

এক ম্যাচে ১২ গোল, ৭২ বছরেও অক্ষত যে রেকর্ড

এক ম্যাচে ১২ গোল, ৭২ বছরেও অক্ষত যে রেকর্ড

বিশ্বকাপে নেদারল্যান্ডস, জার্মানি কিংবা ব্রাজিলের বড় বড় জয় ও গোলবন্যা দেখছি। তবে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ কত গোলের রেকর্ড রয়েছে, তা কি জানেন? ফুটবল মহাকাব্যের পাতায় এক ম্যাচে সর্বোচ্চ গোল হওয়ার রেকর্ডটি হলো পাক্কা ১২টি। ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে ফুটবল বিশ্ব দেখেছিল গোল করার সেই অবিশ্বাস্য তান্ডব।

১৯৫৪ সালের ২৬ জুন। সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ অস্ট্রিয়া এবং স্বাগতিক সুইজারল্যান্ড। ম্যাচটিতে অস্ট্রিয়া ৭-৫ ব্যবধানে সুইজারল্যান্ডকে পরাজিত করে। দুই দল মিলিয়ে ৯০ মিনিটে মোট গোল হয়েছিল ১২টি, যা আজ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে টিকে রয়েছে।

ইতিহাসে এই ম্যাচটি দ্য হেট ব্যাটল ও লুসান নামে পরিচিত। কারণ সেদিন প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র গরমে খেলা হয়েছিল। গরমের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অস্ট্রিয়ার গোলরক্ষক কুর্ট শ্মিড ম্যাচের প্রথমার্ধেই সানস্ট্রোক করেছিলেন। সেই যুগে খেলোয়াড় পরিবর্তনের নিয়ম না থাকায় ওই অবস্থাতেই ফুটবলারদের খেলা চালিয়ে যেতে হয়েছিল।

১৯ মিনিটের মাথায় স্বাগতিক সুইজারল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু এরপর ছিল অস্ট্রিয়া শো। ২৫ থেকে ৩২ মিনিটের মধ্যে সুইসদের জালে পাঁচবার বল পাঠায় তারা। ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া।

দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া আরও ২টি এবং সুইজারল্যান্ড ১টি গোল করলে ম্যাচটি ৭-৫ ব্যবধানে শেষ হয়। অস্ট্রিয়ার থিওডর ডব্লিউ এবং সুইজারল্যান্ডের জোসেফ হুগি- দুজনই এই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন।

১২ গোলের এই ম্যাচের পর বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড:

১১ গোল: হাঙ্গেরি ১০-১ এল সালভাদর (১৯৮২ বিশ্বকাপ)

১১ গোল: হাঙ্গেরি ৮-৩ পশ্চিম জার্মানি (১৯৫৪ বিশ্বকাপ)

১১ গোল: ব্রাজিল ৬-৫ পোল্যান্ড (১৯৩৮ বিশ্বকাপ)

এমএমএম/