World Cup Football Field

বিজ্ঞাপন

ভিএআরে কপাল পুড়ল ইরানের, প্রথমার্ধে গোলশূন্য

ভিএআরে কপাল পুড়ল ইরানের, প্রথমার্ধে গোলশূন্য

মাঠের রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে তখন ইরানি সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে উদযাপনে মেতে উঠেছিলেন মেহেদি তারেমি। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক মিনিট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) চুলচেরা বিশ্লেষণে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচের প্রথমার্ধ শেষ পর্যন্ত ০-০ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জি’-র ম্যাচে আজ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হয় বেলজিয়াম ও ইরান। প্রথম ম্যাচে মিসরের সঙ্গে ড্র করা বেলজিয়াম আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। তবে ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মাথায় ইরানের ডিফেন্ডারকে ফাউল করে হলুদ কার্ড দেখে বসেন বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।

বেলজিয়ামের আক্রমণ সামলে নিয়ে কাউন্টার অ্যাটাকে মনোযোগ দেয় ইরান। ম্যাচের ২৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফি কিক থেকে এহসান হাজসাফির বাড়ানো পাস ধরে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। ইরান ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভেবে পুরো স্টেডিয়াম যখন উল্লাসে কাঁপছিল, তখনই ভিএআর-এর মাধ্যমে অফসাইডের সিদ্ধান্ত জানান রেফারি।

এরপর প্রথমার্ধের বাকিটা সময় কেভিন ডি ব্রুইনারা বেশ কিছু আক্রমণ চালালেও ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ এবং রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পায়নি। ম্যাচের ৩২ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইরানের সাঈদ এজাতোলাহি। শেষ পর্যন্ত কোনো দলই গোল আদায় না করেই বিরতিতে যায়।

এমএমএম/