World Cup Football Field

বিজ্ঞাপন

মেসির রেকর্ড গোলে সমর্থকদের উচ্ছ্বাস

মেসির রেকর্ড গোলে সমর্থকদের উচ্ছ্বাস

মেসির নিখুঁত প্লেসিংয়ে বল অস্ট্রিয়ার জালে। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার সমর্থকদের বাধভাঙা উল্লাস। অন্য সব গোলের চেয়ে এই গোলটি বিশেষ মর্যাদার। মেসি এখন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। 

জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ১৬ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তাকে স্পর্শ করেছিলেন মেসি। আজ অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তাকে ছাড়িয়ে গেলেন। এতে তার আরেকটি বিশেষ রেকর্ড হলো। 

আর্জেন্টিনার সমর্থক এরিন বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, `মেসির মতো ফুটবলারের এই রেকর্ড থাকা দরকার। তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার হয়ে নানা কীর্তি গড়েছেন। কাতার বিশ্বকাপে তিনি দেশকে ট্রফি দিয়েছেন। এবার তার একটি বিশেষ রেকর্ড হওয়ায় আমরা খুব খুশি।‘

মেসির বয়স চল্লিশের কাছাকাছি। এই বয়সেও দুই ম্যাচে বিশ্বকাপে চার গোল করেছেন ইতোমধ্যে। আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা মেসি এই সংখ্যা সামনের ম্যাচগুলোতে বাড়াবেন, `আমরা প্রত্যাশা করি আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ ফাইনাল খেলবে। এতে মেসি আরও ৬ ম্যাচ খেলার সুযোগ পাবেন। আমাদের প্রত্যাশা মেসি গোলসংখ্যা ২০ করে অন্যদের চেয়ে কাজটা আরও কঠিন করবেন।‘

মেসির এই রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের। তার গোল সংখ্যা ১৪। বয়স কম থাকায় আরও কয়েকটি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। এই ফর্ম বজায় রাখলে মেসির রেকর্ড হুমকির মধ্যে পড়তে পারে। 

এজেড/এফএইচএম