স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ব্রাজিল কেবল সি গ্রুপের শীর্ষস্থানই নিশ্চিত করেনি। মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদকে আরেকটি র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন—বিশ্বকাপ ইতিহাসে কোনো ক্লাবের খেলোয়াড়দের সর্বোচ্চ গোল।
বুধবারের ম্যাচের আগে এই তালিকায় ৮৪ গোল নিয়ে রিয়াল ও বায়ার্ন মিউনিখ সমতায় ছিল। মায়ামিতে ব্রাজিলিয়ানের প্রথম গোলে সেই রেকর্ড একার করে নেয় মাদ্রিদ ক্লাব। ভিনির দ্বিতীয় গোলে জার্মানদের সঙ্গে সেই ব্যবধান দুই গোলের করেছে স্প্যানিশ ক্লাব।
এই বিশ্বকাপের আগে ৭৭ গোল নিয়ে এই তালিকায় তিনে ছিল রিয়াল। তাদের উপরে ছিল বার্সেলোনা (৭৮) ও বায়ার্ন (৭৯)। ভিনি ও কিলিয়ান এমবাপের চার গোল এবং জুড বেলিংহামের এক গোলে দুই ক্লাবকেই টপকে গেছে মাদ্রিদ ক্লাব।
এফএইচএম

