World Cup Football Field

বিজ্ঞাপন

উরুগুয়ের কিংবদন্তি কোচের রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ব্রুস

উরুগুয়ের কিংবদন্তি কোচের রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ব্রুস

অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপের নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দলটি প্রথমবার গ্রুপ পর্বের বাধা পার করার পর একটি ব্যক্তিগত রেকর্ড হয়েছে। ৭৪ বছর ও ৭৫ দিন বয়সী বেলজিয়ান হুগো ব্রুস সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে জাতীয় দলকে টুর্নামেন্টের নকআউটে তুলেছেন। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে এ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২ এ বাফানা বাফানারা।

ব্রুস ভেঙেছেন অস্কার তাবারেজের রেকর্ড। উরুগুয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা কোচ, যিনি ‘মায়েস্ত্রো’ নামেও পরিচিত। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের ডাগআউটে দাঁড়িয়ে আগের রেকর্ড গড়েন ৭১ বছর ও ১২৫ দিন বয়সী তাবারেজ। 

ব্রুস আনুষ্ঠানিকভাবে এই রেকর্ডের অধিকারী হবেন কানাডার বিপক্ষে রোববারের ম্যাচে। ১৯৫২ সালের ১০ এপ্রিল জন্ম নেওয়া এই কোচের সেদিন বয়স হবে ৭৪ বছর ও ৭৯ দিন। তার এই রেকর্ড কিছুটা হলেও ঝুঁকিতে আছে। ইতোমধ্যে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচের মর্যাদা পেয়েছেন কুরাসাওয়ের ডিক অ্যাডভোকাট। ই গ্রুপ থেকে ক্যারিবিয়ান দল শেষ ৩২ এ উঠলে তিনিই হবেন নকআউট পর্বের সবচেয়ে বয়স্ক কোচ, পেছনে পড়বেন ব্রুস।

এফএইচএম