মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর তিন ম্যাচ নিষিদ্ধ হয়ছিলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার থেম্বা জিওয়ানে। তার শাস্তি কমানোর জন্য আবেদন করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। কিন্তু আবেদন খারিজ করে দিয়েছে ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে কানাডার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামা হচ্ছে না জিওয়ানের।
বৃহস্পতিবার (২৫ জুন) দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ফিফার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে চরম হতাশা প্রকাশ করেছে।
বিবৃতিতে তারা জানায়, আপিল কমিটির এমন সিদ্ধান্তে আমরা ভীষণভাবে হতাশ। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, থেম্বা যে অপরাধ করেছে তার তুলনায় এই শাস্তি অনেক বেশি কঠোর ও অন্যায়।
চলতি ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল জিওয়ানেকে। সেই ফাউলের মারাত্মক আচরণের ওপর ভিত্তি করেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে। আগামী রবিবারের ম্যাচটি দিয়ে জাওয়ানের এই দীর্ঘ নিষেধাজ্ঞা শেষ হবে।
তবে জাওয়ানেকে না পাওয়ার দুঃসংবাদের মাঝেও কিছুটা স্বস্তির খবর নিয়ে আসছেন তেবোহো মকোয়েনা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে কানাডা ম্যাচে আবারও দলে ফিরছেন এই মিডফিল্ডার। ফলে মাঝমাঠের শক্তি কিছুটা হলেও ফিরে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
এমএমএম/

