World Cup Football Field

বিজ্ঞাপন

জাপান-সুইডেনের ড্রয়ে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চূড়ান্ত

জাপান-সুইডেনের ড্রয়ে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চূড়ান্ত

যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বকাপ নকআউট রাউন্ডের প্রতিপক্ষ নিশ্চিত হলো। আগামী বুধবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাতে যৌথ আয়োজকদের জন্য অপেক্ষা করবে বসনিয়া-হার্জেগোভিনা।

বৃহস্পতিবার এফ গ্রুপের ফলাফলের মাধ্যমে চূড়ান্ত হয়েছে এই সূচি। সুইডেন ১-১ গোলে জাপানের বিপক্ষে ড্র করার পর তৃতীয় সেরা দল হিসেবে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বসনিয়া।

ডি গ্রুপ থেকে ইতোমধ্যে প্রথম স্থান নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুটি জয় পেয়ে তারা শেষ ম্যাচ খেলতে নেমেছে তুরস্কের বিপক্ষে।

গত বুধবার কাতারের বিপক্ষে ৩-১ গোলের জয়ে গ্রুপ পর্ব থেকে সেরা আট দলের একটি হয়ে নকআউট নিশ্চিত করেছিল বসনিয়া। ২০১৪ সালে একমাত্র বিশ্বকাপ খেলা দলটি ওইবার গ্রুপ পর্বে বিদায় নেয়।

কাতারকে হারানোর পর বসনিয়া কোচ সার্গেজ বারবারেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ নিয়ে গুঞ্জনের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের জন্য এখন সবই বোনাস। আমরা স্বস্তির নিশ্বাস ফেলব। আমাদের সামনে যে কোনো দলকে মোকাবেলা করার চেষ্টা করব আমরা। যে কারও মুখোমুখি হতে আমরা আত্মবিশ্বাসী। 

শেষ ৩২ এ আরও তিনটি সূচি চূড়ান্ত হয়েছে: কানাডা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, নেদারল্যান্ডস মুখোমুখি হবে মরক্কোর এবং ব্রাজিল খেলবে জাপানের সঙ্গে।

এফএইচএম