World Cup Football Field

বিজ্ঞাপন

৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক

৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক

ম্যাচের মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করলেন উসমান দেম্বেলে। এটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন দেম্বেলে। এরপর ২০তম মিনিটে আরও একটি দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

নরওয়ে ২১তম মিনিটে থেলোনিয়াস আসগার্ডের গোলে ব্যবধান কমালেও ফরাসি আক্রমণের গতি থামাতে পারেনি।

ম্যাচের ৩২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সদ্য ব্যালন ডি’অর জয়ী এই তারকা। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তুলে অরেলিয়েন চুয়ামেনি পেনাল্টি বক্সের ভেতরে বল বাড়ান দেম্বেলের কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের কোণে লক্ষ্যভেদ করেন তিনি। নরওয়ের গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না শটটি ঠেকানোর।

এইচজেএস