World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

আমেরিকা-কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকাপ ম্যাচ দেখতে ও উন্মাদনায় শামিল হতে নানান দেশের মানুষ আসছেন এই তিন দেশে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আজ সন্ধ্যায় (স্থানীয় সময়) আমেরিকার নিউইয়র্ক শহরে এসেছেন। 

আগামীকাল আমেরিকার সময় দুপুরে নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে জ্যাকসন হাইটসে এক রেস্টুরেন্টে জামাল ভূঁইয়া যাবেন। সেখানে প্রবাসী বাংলাদেশিরা তাঁর সঙ্গে সাক্ষাৎ ও ছবি তোলার সুযোগ পাবেন। বাংলাদেশ অধিনায়কের নিউইয়র্ক আগমনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে গেমপ্লিফাই। 

জামাল ভূঁইয়ার আগমন উপলক্ষে জ্যাকসন হাইটসে গত তিন দিন ধরে চলছে রেজিস্ট্রেশন। গেমপ্লিফাইয়ের কর্মকর্তা মুরাদ বলেন, ‘১৪০ ডলার রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন করলে একটা জার্সি, দুপুরে লাঞ্চ ও জামালের সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে। ইতোমধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করেছে।’

নিউইয়র্কে কিছুদিন অবস্থান করবেন জামাল ভূঁইয়া। বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ দেখবেন বড় পর্দায়। বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশের অধিনায়ক ছাড়াও জাতীয় দলে সম্প্রতি খেলা কয়েকজন ফুটবলার নিউইয়র্ক এসেছেন। 

এজেড/আইএইচ