World Cup Football Field

বিজ্ঞাপন

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

ফ্রান্স ফরোয়ার্ড উসমান দেম্বেলে প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন। এর মধ্যে একটি বানিয়ে দেন কিলিয়ান এমবাপে। তার তিন গোলে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপে ৪-১ গোলে জিতেছে ফ্রান্স।

সপ্তম, ২০তম ও ৩২তম মিনিটে দেম্বেলে গোল করেন। প্রথমার্ধে হ্যাটট্রিক! ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপেই শেষবার প্রথমার্ধে হ্যাটট্রিক দেখা গিয়েছিল। ক্যামেরুনের বিপক্ষে প্রথম ৪৫ মিনিটে পাঁচ গোলের তিনটি করেছিলেন রাশিয়া ফরোয়ার্ড ওলেগ সালেঙ্কো। ৩২ বছর পর দেম্বেলে এই  কীর্তি গড়লেন।

শেষ ৩২ এ নরওয়ে ডালাসে আইভরি কোস্টের মুখোমুখি হবে। ফ্রান্স নিউজার্সিতে খেলবে তৃতীয় সেরা একটি দলের সঙ্গে। হ্যাটট্রিকের পর দেম্বেলে বলেন, ‘আমি খুশি। এটা অনন্য এবং আমার জন্য বিশেষ মুহূর্ত। তবে ইরাক ও সেনেগালের বিপক্ষে আমার পারফরম্যান্স ভালো লেগেছিল। আমি অনেক বেশি ছাপ রেখেছিলাম।’

এফএইচএম