World Cup Football Field

বিজ্ঞাপন

ফ্রান্সের বিশ্বকাপ ক্যাম্পে ফিরলেন দেশম

ফ্রান্সের বিশ্বকাপ ক্যাম্পে ফিরলেন দেশম

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম তার মায়ের মৃত্যুর পর ফ্রান্সে গিয়েছিলেন। এরপর তিনি শনিবার আবার বোস্টনে দলের অনুশীলন ক্যাম্পে ফিরে এসেছেন বলে জানিয়েছে ফরাসি ফুটবল দলের ম্যানেজমেন্ট।

গত মঙ্গলবার দেশম যুক্তরাষ্ট্রে থাকা ফরাসি দলের ক্যাম্প ছেড়ে ফ্রান্সে যান। শুক্রবার তার মায়ের শেষকৃত্যে অংশ নেন। তার অনুপস্থিতিতে সহকারী কোচ গায় স্টিফেন নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে দলের কোচের দায়িত্ব পালন করেন।

দেশমকে ছাড়াই ফ্রান্স ৪-১ ব্যবধানে নরওয়েকে পরাজিত করে। উসমান দেম্বেলের হ্যাটট্রিকে পাওয়া এই জয়ের মাধ্যমে তারা গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করে।

শনিবার ম্যাসাচুসেটসের ওয়ালথামের বেন্টলি ইউনিভার্সিটিতে দলের অনুশীলন সেশনটি দেশম নিজেই পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। আগামী বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে পরবর্তী রাউন্ডের ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স।

এফএইচএম