World Cup Football Field

বিজ্ঞাপন

সুপারকম্পিউটার বলছে জিতবে পর্তুগাল, সমীকরণে এগিয়ে কলম্বিয়া

সুপারকম্পিউটার বলছে জিতবে পর্তুগাল, সমীকরণে এগিয়ে কলম্বিয়া

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট পর্তুগাল ও লাতিন আমেরিকার লড়াকু দল কলম্বিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার এই বাঁচা-মরার লড়াইয়ের আগে ফুটবল মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে নিজেদের ডিজিটাল বিশ্লেষণ ও জয়-পরাজয়ের সম্ভাবনা প্রকাশ করেছে বিখ্যাত অপ্টা সুপারকম্পিউটার।

অপ্টা অ্যানালিস্টের ডিজিটাল ডাটা অনুযায়ী, আজকের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। সুপারকম্পিউটারের হিসাবে পর্তুগিজদের জয়ের সম্ভাবনা ৪৮.৯ শতাংশ। কলম্বিয়ার জেতার সম্ভাবনা ২৬ শতাংশ। আর ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২১.১ শতাংশ।

এই ম্যাচটি কেবল মর্যাদার লড়াই নয়, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে সুবিধাজনক অবস্থানে যাওয়ার শেষ সুযোগ। টানা দুই জয়ে শতভাগ রেকর্ড নিয়ে এই মুহূর্তে গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। আজকের ম্যাচে পর্তুগালের বিপক্ষে স্রেফ একটি ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউটে পা রাখবে লাতিন আমেরিকার দলটি।

এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। রবার্তো মার্টিনেজের শিষ্যদের যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে হয়, তবে আজ মাঠে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই।

এমএমএম/