World Cup Football Field

বিজ্ঞাপন

পর্তুগাল-কলম্বিয়া: মুহুর্মুহু আক্রমণের পরও প্রথমার্ধ গোলশূন্য

পর্তুগাল-কলম্বিয়া: মুহুর্মুহু আক্রমণের পরও প্রথমার্ধ গোলশূন্য

ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে সমতায় রয়েছে কলম্বিয়া ও পর্তুগাল। মায়ামি স্টেডিয়ামে দুই দলের তীব্র গতি ও আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী দেখা গেলেও প্রথমার্ধের ৪৫ মিনিট শেষ হয়েছে ০-০ গোলশূন্য ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই লাতিন আমেরিকার পরাশক্তি কলম্বিয়া ও ইউরোপীয় জায়ান্ট পর্তুগালের মধ্যে সেয়ানে-সেয়ানে লড়াই জমে ওঠে। কলম্বিয়ার লুইস দিয়াজ ও জহন কর্দোবা গতি দিয়ে পর্তুগিজ ডিফেন্স ভাঙার চেষ্টা করেন। ম্যাচের ২৫তম মিনিটে কর্দোবার একটি দারুণ অন-টার্গেট শট কর্নারের বিনিময়ে রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক দিওগো কোস্তা।

এরপর ৩০তম মিনিটে কলম্বিয়ার পক্ষে একটি পেনাল্টির জোরালো আবেদন উঠলে তা ভিএআর  রিভিউয়ের মাধ্যমে নাকচ করে দেন রেফারি।

এদিকে পর্তুগালও কেবল রক্ষণ সামলানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বে ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও ফেলিক্সরা মাঝমাঠ থেকে চমৎকার কিছু পাল্টা আক্রমণ তৈরি করেন। ম্যাচের বিরতির ঠিক আগে পর্তুগালের একটি বিপজ্জনক আক্রমণ কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ দারুণ দক্ষতায় ক্লিয়ার করলে গোলবঞ্চিত হতে হয় পর্তুগিজদের।

এমএমএম/