World Cup Football Field

বিজ্ঞাপন

কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে উজবেকিস্তান

কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে উজবেকিস্তান

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে প্রথমার্ধ শেষে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে উজবেকিস্তান। দলের হয়ে গোলটি করেন এলদোর শোমুরোদোভ।

পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখার লক্ষ্যে আজ মাঠে নামে দুই দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমজমাট হয়ে ওঠে খেলা। তবে ম্যাচের ১০ম মিনিটেই এগিয়ে যায় উজবেকিস্তান। দলের তারকা ফরোয়ার্ড ও অধিনায়ক এলদোর শোমুরোদোভ দারুণ এক গোলে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।

গোল খেয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ডিআর কঙ্গো। উজবেকিস্তানের জালে একবার বলও পাঠিয়ে দেয় ডিআর কঙ্গো। অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

এমএমএম/