World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সিদ্ধান্তহীনতায় পানামার কোচ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সিদ্ধান্তহীনতায় পানামার কোচ

ম্যাচ শেষ হওয়ার পর প্রেস কনফারেন্স কক্ষে অপেক্ষায় সাংবাদিকরা। আধা ঘণ্টা পেরিয়ে গেলেও দুই দলের কোচ আসেননি। ফিফা মিডিয়া অফিসারের সঙ্গে অবশেষে আসলেন পানামার কোচ থমাস ক্রিস্টিয়েনসেন। 

পানামার বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তিন ম্যাচই হেরে বিদায় নেওয়ায় খানিকটা হতাশ পানামার কোচ,‘তিন ম্যাচে আমরা গোল করতে পারিনি এটা হতাশার। তবে আমার শিষ্যদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’ গোল না হলেও ফুটবলারদের প্রশংসা করে বলেন, ‘ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ও ক্রোয়েশিয়ার মতো ফাইনালিস্টদের সঙ্গে যখন আপনি খেলবেন তখন অবশ্যই শেখার থাকবে। আমার ছেলেরা ভালোই খেলেছে।’

দুই দিন আগে নিউজার্সিতে জার্মানি ইকুয়েডরের বিপক্ষে হেরেছিল। আজ (গতকাল) প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিয়ে পানামা সেই সম্ভাবনা জাগিয়েছিল। এরপরও দুই গোলে হারায় তেমন অখুশি নন পানামার কোচ, ‘বেলিংহ্যাম, হ্যারি কেইন যখন আপনার প্রতিপক্ষ দলে বেশিক্ষণ আটকে রাখা কঠিন। এরপরও আমার ছেলেরা ভালো খেলেছে, তেমন ভুল করেছে বলব না। এরপরও কেইনরা দুর্দান্ত।’

ছয় বছর ধরে পানামার কোচ থমাস। বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর তার প্রতিক্রিয়া, ‘আমি দায়িত্বে থাকব না ছাড়ব এটার জন্য কিছুটা সময় প্রয়োজন। অনেক দিন এখানে আছি,পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। ফেডারেশনের ভাবনাও থাকতে পারে। আমি কিছু দিনের মধ্যে সিদ্ধান্ত জানাব।’

এজেড/